পদার্থবিজ্ঞান বিভাগ সম্পর্কে

কুষ্টিয়া জেলার পূর্ব প্রান্তে খোকসা উপজেলার সদরে অবস্থিত খোকসা সরকারি কলেজটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হলেও বিজ্ঞান বিভাগ খোলা হয় ১৯৭৫ সালে। শুরুতেই পদার্থ বিজ্ঞান বিভাগে একজন প্রভাষক, একজন নির্দেশক  এবং একজন পিয়ন ছিলো। পরবর্তীতে ১৯৯৪-৯৫ শিক্ষা বর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যিালয়ের অধিনে বি এস সি খোলা হয়। তখন একজন সহকারী অধ্যাপক, একজন প্রভাষক, একজন নির্দেশক ও একজন পিয়ন ছিল। প্রসঙ্গত ০৮/০৮/২০১৮ খ্রি: তারিখে খোকসা কলেজ টি, খোকসা সরকারি কলেজ হিসেবে আত্তীকৃত হয়। শুরু থেকে কলেজ টি খোকসা উপজেলার একমাত্র স্বনামধন্য কলেজ হিসাবে সুনামের সাথে শিক্ষাদান করিয়া আসিতেছে। বর্তমানে পদার্থ বিজ্ঞান বিভাগে দুইজন শিক্ষক আছেন তন্মধ্যে  একজন সহকারী অধ্যাপক এবং একজন প্রভাষক। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান ও বি এস সি কোর্স চালু আছে। কলেজ টি সরকারি হওয়ার পর কিছু জটিলতার কারনে শূণ্য পদে জনবল নিয়োগ করা সম্ভব হয় নাই।